মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৮:৫০

ট্রাফিক আইন মানায় মানুষের চেয়েও এক ধাপ এগিয়ে! সিগন্যালে বাইকের পাশে বসে অপেক্ষা করছে কুকুর!

মো. জাকির হোসেন

ব্যস্ত সড়কের ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলার পর মানুষের পাশাপাশি একটি অবুঝ প্রাণীর আইন মানার এক অনন্য দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। জেব্রা ক্রসিংয়ের ঠিক পেছনে একটি মোটরসাইকেলের পাশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসে ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেওয়ার অপেক্ষা করছে একটি পথকুকুর

ভিডিওটি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই রসিকতা করে বলছেন, হয়তো পুলিশের মামলার ভয়েই কুকুরটি এভাবে আইন মেনে বসে আছে। তবে রসিকতার বাইরে এই দৃশ্যটি সমাজের জন্য একটি বড় বার্তা দেয়; যেখানে মানুষ প্রতিনিয়ত ট্রাফিক আইন ভেঙে জীবনের ঝুঁকি নেয়, সেখানে এই অবুঝ প্রাণীর এমন দায়িত্বশীল আচরণ সত্যিই পথচারী ও চালকদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়