রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৮

শিক্ষক নিয়োগে অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার।।
শিক্ষক নিয়োগে অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র বিতরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে জানানো হয়, চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে কেউ যদি আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পান, তবে পরবর্তীতে তা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে পাঠানো হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়া। তাই নিয়োগপ্রার্থীদের কোনো প্রকার অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী ড. মিলন শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়