সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৩:০৯

অবসরজনিত বিদায়ের দিনে প্রধান শিক্ষকের চিরবিদায়

কামরুজ্জামান টুটুল।।
অবসরজনিত বিদায়ের দিনে প্রধান শিক্ষকের চিরবিদায়

প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)। সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিদ্যালয়ে অবসরজনিত অনুষ্ঠানের সকল প্রস্ততি সম্পন্ন হয়। যখন অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা, ঠিক সেই সময়ে বিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছলো তপন কুমারের মরদহ। কর্মস্থলে এ অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে চিরবিদায়ে দুনিয়া ত্যাগ করেন তপন কুমার। হৃদয় বিদারক ঘটনাটি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে।

নিহতের সহকর্মী তানজিলা আক্তার জানান, আজ সোমবার দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা স্মারক দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তার আগে এদিন ভোর রাতে আমরা ফোনে খবর পাই, স্যার রাতে নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহতের আরেক সহকর্মী লিমা আক্তার জানান, সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত তিনটার দিকে স্যার চাঁদপুর শহরস্থ নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হন। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও সহকর্মী সহ বহু শিক্ষার্থী রেখে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন জানান, আজকে স্যারকে বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো। আমি সেখানে অতিথি ছিলাম।

স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় না দিয়ে চিরবিদায় দেয়া হলো আজকে। স্যারের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা সহ আমরা সকলে ব্যথিত ও ভারাক্রান্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়