বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২১:২৯

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হলো জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০০ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়'নএই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার এবং উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি হলো সময়ের সঠিক ব্যবহার। জীবনে বড় হতে হলে প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইসের ওপর ক্ষতিকর আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। প্রযুক্তি আমাদের নিত্যদিনের প্রয়োজনে ব্যবহৃত হলেও এর অতিরিক্ত ব্যবহার মূল্যবান সময় নষ্ট করে।" প্রযুক্তিকে ইতিবাচক ও নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহারের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভাশেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে সাধারণ মানুষের সুপেয় পানির সুবিধার জন্য একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়