প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৯:২১
চাঁদপুরে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
'নৈতিকতাহীন সফলতা চূড়ান্ত নয়'— জেলা শিক্ষা অফিসার

আজ ২০ আগস্ট ২০২৬, চাঁদপুর বাবুরহাটস্থ ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ।
|আরো খবর
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "কেবল একাডেমিক সাফল্যই সব নয়, সফলতার পাশাপাশি নৈতিকতা অর্জনে ব্যর্থ হলে চূড়ান্ত সাফল্য আসে না। মা-বাবা, শিক্ষক ও গুরুজনদের প্রতি অর্পিত দায়িত্ব পালন, সুন্দর আচরণ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই ইহকাল ও পরকালে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।"
শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, "নৈতিকতার শিক্ষাকে ব্যক্তিজীবনে ধারণ করে তোমাকেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলতে হবে। তবেই জুলাই বিপ্লবের স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ তোমাদের হাতেই বাস্তবে রূপ নেবে।"
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ডিসিকে /এমজেডএইচ








