রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৭

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল শুনে শিক্ষার্থীর মৃত্যু

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল শুনে শিক্ষার্থীর মৃত্যু

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল শোনার পর শামীমা আক্তার মুন্নি নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুন্নি চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক শাখা থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দু বিষয়ে অকৃতকার্য হয়। সে চেড়িয়ারা গ্রামের ষষ্ঠি বাড়ির মো. শামীম হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্নির মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন, ফলাফল মেনে নিতে না পেরে সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি, হৃদরোগর আক্রান্ত হয়ে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মুন্নির চাচা ইকবাল হোসেন জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। মুন্নি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ জানান, মুন্নি মানবিক বিভাগ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল প্রকাশের পর জানা যায় সে দু’দটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কোনো শিক্ষার্থীরই ফলাফল দেখে এমন চরম ও আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানাই।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়