বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৩:০৬

চাঁদপুর সদরের ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩৮ পদ শূন্য

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর সদরের ২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩৮ পদ শূন্য

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ২০২৪ পর্যন্ত উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩৮টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে । প্রাপ্ত তথ্যের তালিকায় দেখা যায়, সদর উপজেলার বিষ্ণুপুর, রামপুর, রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, চান্দ্রা, আশিকাটি ইউনিয়ন এবং চাঁদপুর পৌরসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ে এই শূন্য পদগুলো দীর্ঘ দিন ধরে খালি পড়ে আছে । এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক সংকট দেখা দিয়েছে রাজরাজেশ্বরের ১৪১নং হাজী হাছেদ প্রধানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে একসাথে ৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া ইব্রাহিমপুর ইউনিয়নের ১৬৮ নং পশ্চিম চরফতেজংপুর ও ১৬৯নং উত্তর চরফতেজংপুর সপ্রাবিতে এবং রাজরাজেশ্বরের ১৭২ নং চিড়ারচর সপ্রাবিতে ৩টি করে পদ খালি রয়েছে। আর ২টি করে পদ খালি রয়েছে ইব্রাহিমপুর ইউনিয়নের ১৩৩ নং পশ্চিম জাফরাবাদ সপ্রাবিতে এবং রাজরাজেশ্বর ইউনিয়নের ১১৪ নং বলাশিয়া ডিকে সপ্রাবিতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত এই পরিসংখ্যানটি চূড়ান্ত করা হয়েছে । পর্যাপ্ত শিক্ষক না থাকায় কিছু বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। দ্রুত এই শূন্য পদগুলো পূরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়