প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৪৫
মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে

মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৫৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩০জন বৃত্তি পেয়েছে। তন্মধ্যে ১৮টি ট্যালেন্টপুল ও ১২টি সাধারণ গ্রেড। রোববার (১২ জুলাই ২০২৬) ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মতলব দক্ষিণ উপজেলায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১হাজার ৬২জন শিক্ষার্থীর মধ্যে ৭শ' ৫৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে ১শ' ৪৮জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা প্রি ক্যডেট স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭জন, সাধারণ গ্রেডে ৮ জন।
মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে মোট বৃত্তি পেয়েছে ৪৫ জন ও সাধারণ গ্রেডে ৮১ জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৯জন ও সাধারণ গ্রেডে ১৩জন। সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো : সাদমান ওয়াসিফ ইশান (রোল নং- ৪০৫৬২০৯), ইশতিয়াক ইব্রাহিম ইফতি (রোল নং- ৪০৫৬২১০), মো. আব্দুর রহমান (রোল নং- ৪০৫৬২১১), মো. তরিকুল ইসলাম (রোল নং-৪০৫৬২১৩), তাওসিন মোত্তাকিম লাবিব (রোল নং-৪০৫৬২১৪), এজেএম আজহারুল ইসলাম (রোল নং- ৪০৫৬২১৫), মো. বায়োজিদ আহমেদ (রোল নং-৪০৫৬২১৬), মো. জাকারিয়া দেওয়ান (রোল নং-৪০৫৬২১৭), মুনতাহা আলম (রোল নং-৪০৫৬২৩৫), মেঘলা কর্মকার (রোল নং- ৪০৫৬২৩৬), নুসরাত জাহান নিরু (রোল নং- ৪০৫৬২৩৭), চৈতি রাণী শীল (রোল নং- ৪০৫৬২৩৮), বদরুন নাহার বর্ষা (রোল নং- ৪০৫৬২৪০), ফারহানা আহমদ (রোল নং- ৪০৫৬২৪১), মারজানা আক্তার (রোল নং- ৪০৫৬২৪৩), খাদিজা সরকার (রোল নং- ৪০৫৬২৪৪), বর্ষা আক্তার (রোল নং-৪০৫৬২৪৫)। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো : মো. মিরাজ (রোল নং- ৪০৫৬২০২), মো. আরিয়ান হোসেন (রোল নং-৪০৫৬২০৪), আবির সরকার (রোল নং- ৪০৫৬২০৬), তাহমিদ তাজওয়ার (রোল নং- ৪০৫৬২২২), জাবের হাসান নাফী (রোল নং- ৪০৫৬২২৩), রিফাহ তাসনিয়া সোহা (রোল নং-৪০৫৬২২৬), মেটরি রানী রায় (রোল নং- ৪০৫৬২২৭), সেজুতি সরকার (রোল নং- ৪০৫৬২২৮), সিমরা সায়মা আয়শা (রোল নং- ৪০৫৬২২৯), রিমা সুলতানা (রোল নং- ৪০৫৬২৪২), নুসরাত জাহান (রোল নং- ৪০৫৬২৪৮), মোসা. মারিয়া আক্তার মাইশা (রোল নং-৪০৫৬২৪৯)।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল জান্নাত জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম। বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্যে সর্বপ্রথমে আল্লাহতায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখতে সকলের নিকট দোয়া কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন জানান, মহান আল্লাহতায়লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের এ ভালো ফলাফলের কৃতিত্ব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণসহ সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসনের। একটি বিদ্যালয়ের ভালো ফলাফলে বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে এ ভালো ফলাফলে অব্যাহত থাকার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া জানান, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান সন্তোষজনক। বিগত বছরের ফলাফলও ভালো। বিদ্যালয়ের এ ভালো ফলাফলে শিক্ষক ও অভিভাবকদেরকে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন। ভবিষ্যতে এ ভালো ফলাফল অব্যাহত থাকুক। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই জানান, এ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং এ বিদ্যালয়টি উপজেলার ১শ' ১৩টি বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। বিদ্যালয়ে ১৯জন শিক্ষক কর্মরত। তারা খুবই পরিশ্রমী শিক্ষক। এছাড়াও সমাজের সক্রিয় ও এলিট শ্রেণির অভিভাবকগণ, শিক্ষকবৃন্দ, উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় বিদ্যালয়টি ভালো ফলাফল করে আসছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে এ প্রত্যাশা করছি।








