প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:০০
উম্মুল খায়ের ফাতেমা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

২০২৫ সালে অনুষ্ঠিত ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে উম্মুল খায়ের ফাতেমা। সে হাজীগঞ্জের বাকিলা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বৃত্তি পরীক্ষায় তার রোল নং ৪০৪৯৫৭২।
|আরো খবর
তার বাবা আব্দুল খালেক হাওলাদার একটি ঔষধ কোম্পানির কর্মকর্তা ও মা সোনিয়া একজন গৃহিণী। সে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের বাসিন্দা। ভবিষ্যতে এ ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে ফাতেমা সবার কাছে দোয়াপ্রার্থী।








