শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:১২

চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি তথ্য যাচাইয়ের বিশাল কর্মযজ্ঞ শুরু ৫ জুলাই

মো. জাকির হোসেন, ​বিশেষ প্রতিনিধি।
চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি তথ্য যাচাইয়ের বিশাল কর্মযজ্ঞ শুরু ৫ জুলাই

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহু প্রতীক্ষিত বদলি প্রক্রিয়া চূড়ান্তকরণের লক্ষ্যে চাঁদপুরে শুরু হচ্ছে এক বিশাল দাপ্তরিক কর্মযজ্ঞ। আগামী ৫ জুলাই থেকে জেলার ৮টি উপজেলার শিক্ষকদের অনলাইন ইনপুটকৃত তথ্য ও মূল কাগজপত্র সরাসরি যাচাইয়ের (ভেরিফিকেশন) বিশেষ সময়সূচি ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস।

​সম্প্রতি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে (স্মারক নং- ৫০৯) এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক প্রস্তুতকৃত বিশেষ সফটওয়্যারে শিক্ষকরা যে তথ্য প্রদান করেছিলেন, তা শতভাগ নিশ্চিত করতেই এই হার্ড কপি দাখিল ও সশরীরে উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ৫ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন দুই শিফটে (সকাল ৯:৩০ এবং দুপুর ২:০০) উপজেলা ভিত্তিক এই যাচাই কার্যক্রম জেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত হবে।

উপজেলা ভিত্তিক চূড়ান্ত সময়সূচি:

৫ জুলাই (রবিবার): সকালে চাঁদপুর সদর এবং দুপুরে মতলব দক্ষিণ উপজেলা।

৬ জুলাই (সোমবার): সকালে হাজীগঞ্জ এবং দুপুরে মতলব উত্তর উপজেলা।

৭ জুলাই (মঙ্গলবার): সকালে ফরিদগঞ্জ এবং দুপুরে হাইমচর উপজেলা।

৮ জুলাই (বুধবার): সকালে কচুয়া এবং দুপুরে শাহরাস্তি উপজেলা।

মানতে হবে ৮টি কঠোর নির্দেশনা:

কোনো রকম অনিয়ম বা তথ্য গোপন ঠেকাতে শিক্ষা বিভাগ ৮ দফা কঠোর নির্দেশনা জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা ফাইল তৈরি করা, ফাইলের শুরুতে institution head বা প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিং বা প্রত্যয়নপত্র থাকা, এবং মাউশির সফটওয়্যার থেকে প্রিন্ট করা শিক্ষক-কর্মচারীর বিবরণী যুক্ত করা। এছাড়া, সকল ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে এবং যাচাইয়ের সময় অবশ্যই মূল কাগজপত্র (Original Documents) সঙ্গে রাখতে হবে।

​জেলা শিক্ষা অফিস জানিয়েছে, নির্ধারিত তারিখ ও সময়ে কোনো প্রতিষ্ঠান উপস্থিত হতে ব্যর্থ হলে কিংবা অসম্পূর্ণ কাগজপত্র জমা দিলে সংশ্লিষ্ট শিক্ষকদের বদলি যাচাই কার্যক্রম বিলম্বিত বা ব্যাহত হতে পারে। বিষয়টি অত্যন্ত জরুরি বিবেচনা করে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দ্রুত প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়