প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৪:৫৯
শহীদ হাবিব উল্লাহ হাই স্কুলের সভাপতি ডা. এমজি ফারুক ভূঁইয়া

ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে অবস্থিত শহীদ হাবিব উল্লাহ হাই স্কুলের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, প্রথিতযশা চিকিৎসক ডা. এমজি ফারুক ভূঁইয়া। ১৯২৪ সালে মরহুম হায়দার আলী ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির নূতন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) এক সভার আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় নবাগত সভাপতিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কমিটির সাবেক সভাপতি ও শিক্ষকবৃন্দ সহ অন্য যাঁরা বিদ্যালয়ের জন্যে অবদান রেখেছেন, বর্তমানে মরহুম, তাঁদের সকলের জন্যে দোয়া ও মোনাজাত করা হয়।








