বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২২:৪৭

এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় মহাসড়কে থাকবে রোভার স্কাউট

আব্দুল্লাহ আল মামুন
এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় মহাসড়কে থাকবে রোভার স্কাউট

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটির রোভার স্কাউট ইউনিট।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট কলেজ সংলগ্ন অংশে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাতজন চৌকস রোভার স্কাউট সদস্য। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা পরীক্ষার্থী, অভিভাবক ও যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করবেন।

এ প্রসঙ্গে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন বলেন, আমাদের কলেজের রোভার স্কাউট সদস্যরা সবসময়ই মানবিক ও সামাজিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবারের এইচএসসি পরীক্ষাতেও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আমি আশা করি, তাদের আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে পরীক্ষার সার্বিক কার্যক্রম শতভাগ শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হবে।

কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার ও আরএসএল প্রভাষক রাসেল মিয়া বলেন, পরীক্ষার্থীরা যেনো সহজে, নিরাপদে এবং কোনো ধরনের হয়রানি বা বিভ্রান্তি ছাড়াই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারে, সে লক্ষ্যেই আমাদের স্কাউট সদস্যরা মাঠে থাকবে। তারা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। পাশাপাশি সার্বিক পরিবেশ সুশৃঙ্খল রাখতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।

শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের বাইরে গিয়ে পরীক্ষার্থীদের কল্যাণে রোভার স্কাউটদের এ উদ্যোগ ইতোমধ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। মানবিকতা, দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে এ কার্যক্রমকে দেখছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়