মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২১:২৪

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান

সোমবার (২৯ জুন ২০২৬) চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী ও ডা. এসএম সহিদ উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তিপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো : আনিসা আফরোজ, নাফিসা ইলিয়াস ইলিনা, আয়েশা নাজনীন ঊষা, আতকিয়া মাহদিয়াত, প্রাপ্তি সাহা, নুবায়ারা নুসরত নূহা, খাদিজা আক্তার স্বর্ণা, খাইরাতুন সারা ও ফারিয়া আঞ্জুম।

মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো : রাফিয়া ইসলাম শশী, মোসা. তাইয়্যেবা, শাফিন জাহান, আতেকা জাহান, হুমায়রা তাসনিম, উম্মে কুলছুম মীম, নুসরাত জাহান আইভি, নাফিছা আফরিন ফাহিমা ও তাসপিয়া তাসনিম।

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো : রাবেয়া বসরী রাহা, সুরাইয়া আক্তার, অংকিতা সাহা ইতু, হাবিবা আক্তার, পাপড়ি রাণী মজুমদার, মায়েদা বিনতে রেজা ঐশী, ছাদিয়া আক্তার, শর্মি সাহা ও সাহিমা আক্তার শ্রাবন্তী।

মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তিপ্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো : মাসুকান্নবী মিম, ইসরাত জাহান ইভা ও জান্নাতুল মাওয়া। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো : মোসা. নুসরাত জাহান ফাহমিদা, উম্মে সুরাইয়াতুল মীম ও উম্মে হাবিবা রাইসা। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো : আঁখি আক্তার, সাদিয়া নূর ইসরাত ও অর্পিতা রাণী। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো : ফাতেমা আক্তার, ফারজানা আক্তার ও মেঘলা আক্তার। সর্বমোট ৩৯ জনকে এক লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়