সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৩:৪৩

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লায়ন ফখরুল আহমেদ ফয়সাল

প্রবীর চক্রবর্তী
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লায়ন ফখরুল আহমেদ ফয়সাল

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মকবুল স্মৃতি সংসদের চেয়ারম্যান লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সোমবার (২৯ জুন ২০২৬) বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করে।

জানা যায়, বিদ্যালয়টি বর্তমান সভাপতির দাদার নামে প্রতিষ্ঠিত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি তাঁর পরিবারের দীর্ঘদিনের আবেগ ও সম্পৃক্ততা রয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ার পর স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্যে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়