সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৫:৩০

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে চাঁদপুরে উদয়ন শিশু বিদ্যালয়ের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে চাঁদপুরে উদয়ন শিশু বিদ্যালয়ের মানববন্ধন

দেশব্যাপী আলোচিত শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে চাঁদপুরে উদয়ন শিশু বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকালে শহরের চাঁদপুর প্রেসক্লাব-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তাদের প্লেকার্ডে লেখা ছিল—খুনির ফাঁসি চাই, শিশু হত্যার বিচার চাই, রামিসার হত্যার বিচার নিশ্চিত করতে হবে ইত্যাদি।

বক্তারা বলেন, রামিসার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। অভিভাবকরাও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের সামাজিক প্রতিবাদ শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়