প্রকাশ : ২২ মে ২০২৬, ১৫:৩৩
নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী আজগর মিয়াজী

শাহরাস্তি উপজেলার নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আজগর মিয়াজী। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এই এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে আলী আজগর মিয়াজীকে কমিটির সভাপতি করে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। বিগত দিনে কমিটির অব্যবস্থাপনায় উন্নয়ন পরিকল্পনা থেকে দূরে সরে যায় বিদ্যালয়টি। জাতীয়করণের দ্বারপ্রান্তে এসেও বিগত কমিটির স্বেচ্ছাচারিতার কারণে বঞ্চিত হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। নবাগত সভাপতি আলী আজগর মিয়াজী অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয়টি আবারো আলী আজগর মিয়াজীর হাত ধরে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে এটাই সকলের প্রত্যাশা।








