বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৮:২৮

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জুনের শেষে ঢাকায় জাতীয় উদ্ভাবনী মেলা: শিক্ষক-শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রেরণের নির্দেশ

​মো. জাকির হোসেন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জুনের শেষে ঢাকায় জাতীয় উদ্ভাবনী মেলা: শিক্ষক-শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রেরণের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম”-এর অধীনে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এক বিশাল মেধা অন্বেষণ ও উদ্ভাবনী আয়োজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা বিকাশের লক্ষ্যে উপজেলা, থানা ও জেলা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing” প্রোগ্রাম আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী জুন মাসের শেষ সপ্তাহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব উদযাপিত হবে। এই মহতী অনুষ্ঠানে বিজয়ী মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে。

উৎসবের রূপরেখা ও কার্যসূচি:

সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশব্যাপী সকল উপজেলা এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরীর অন্তর্গত শিক্ষা থানাসমূহে আগামী ১১ জুন ২০২৬ তারিখে প্রথম পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলা অনুষ্ঠিত হবে。 প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের সমন্বয়ে গঠিত দল এতে অংশ নেবে।

উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ বিজয়ী দলগুলোকে নিয়ে আগামী ১৪ জুন ২০২৬ তারিখে জেলা পর্যায়ে দ্বিতীয় ধাপের শোকেসিং মেলা অনুষ্ঠিত হবে। জেলা কমিটি কর্তৃক নির্বাচিত চূড়ান্ত বিজয়ী দল (৫ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের মূল মেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

পুরস্কারের ঘোষণা ও আর্থিক অনুদান:

জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে উপস্থাপন ও প্রদর্শিত প্রজেক্টসমূহ থেকে সেরা ১০টি দলকে বিজয়ী হিসেবে নির্বাচন করবেন বিচারকগণ। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” হিসেবে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং ১টি করে সার্টিফিকেট পাবেন। অন্যদিকে, উপজেলা থেকে নির্বাচিত সকল শিক্ষক “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” হিসেবে পাবেন ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা এবং সম্মাননা সার্টিফিকেট। পুরস্কারের অর্থ সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।

কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা:

জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আয়োজন সফল করতে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী ১৬ জুন ২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসকের স্বাক্ষরসহ নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকদের চূড়ান্ত তালিকার সফট ও হার্ডকপি স্ক্যান করে পিবিজিএসআই স্কিমের ইমেইলে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়