শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২৩:২৩

সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থী পেলো নতুন সভাপতির আর্থিক সহায়তা

ফরিদগঞ্জ ব্যুরো।।
সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থী পেলো নতুন সভাপতির আর্থিক সহায়তা

ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি এপেক্স মনির হোসেনের পক্ষ থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্যে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মুফতি আখতার হোসেন সাদেকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের সহকারী সম্পাদক এপেক্স মনির হোসেন।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী এ সহায়তা থেকে বাদ পড়েছেন, আগামীতে তাদের মাঝেও আর্থিক সহায়তা দেয়ার এবং ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের উপহার ও স্বীকৃতি প্রদান করা হবে। প্রাচীন এ বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, মানসম্মত শিক্ষার পরিবেশ উপহার দিতে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবো।

এ সময় তিনি এ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসায় মোল্লা ডেভলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান, সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সাবেক সফল সভাপতি, শিক্ষানুরাগী, সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফারুক মোল্লা রিপন ও দাতা সদস্য তরুণ সমাজসেবক মাহবুব মোল্লা সোহাগসহ সব শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও শিক্ষা ও প্রতিষ্ঠানের মানোন্নয়নে তাদের ধারাবাহিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন নতুন এ সভাপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিদর্শক মাসুম হোসেন, অতিরিক্ত পরিদর্শক জহিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসার সাবেক সফল বিদ্যোৎসাহী সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়াজী, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু মোল্লা, বিএনপি নেতা শরীফ হোসেন মজুমদার, নবনির্বাচিত অভিভাবক সদস্য কবির হোসেন মোল্লা, জসিম উদ্দিন পাটোয়ারী, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহাগ, শিক্ষক প্রতিনিধি আজিজ, আনোয়ারুল হক, পাখি বেগম, যুবদল নেতা আরিফ হোসেন শুক্কুর, বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়