রবিবার, ১০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ২১:০১

মতলবের কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাব মালয়েশিয়া যাচ্ছে

রেদওয়ান আহমেদ জাকির
মতলবের কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাব মালয়েশিয়া যাচ্ছে

মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান ক্লাব জাতীয় পর্যায়ে রানার আপ হয়ে মালয়েশিয়া অংশগ্রহণ করতে যাচ্ছে।

শনিবার (৯ মে ২০২৬) বিকেলে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা 8th World Invention Competition And Exhibition (WICE)-এর মঞ্চে অংশগ্রহণ করে রোবোটিক্স ও IoT (Grades 6–10) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে Silver Medal (রানারআপ) স্থান অর্জন করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজ্ঞান ক্লাবের সদস্য এমএ সায়েম প্রিয়ন্ত, সাজিদুর রহমান, সাঈদা ইসলাম সাফা, সানিয়া সাঈদ ও সামিউ ইমাম স্পর্শ এই পাঁচজনই কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তাদের পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা এবং শক্তিশালী টিমওয়ার্ক এই অর্জনকে সহজ ও সম্ভব করেছে। এই সাফল্য রোবোটিক্সের প্রতি তাদের গভীর আগ্রহ ও ধারাবাহিক শেখার প্রতিশ্রুতিরই প্রতিফলন। পরবর্তী ধাপে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে WICE International Round এ, যা অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে।

কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বেলায়েত হোসেন জুলহাস ও কলেজ অধ্যক্ষ সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরবর্তী সাফল্যের জন্যে টিমের সদস্যরা সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন। তাদের বিশ্বাস, মালয়েশিয়ায় সাফল্য অর্জন করে তারা দেশের মুখ উজ্জ্বল করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়