সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:৫৮

সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মনির হোসেন

ফরিদগঞ্জ ব্যুরো।।
সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মনির হোসেন

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইলশেপাড় পত্রিকা সহকারী সম্পাদক ও দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এপেক্স মনির হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন : সেক্রেটারি মাদ্রাসার সুপার মাওলানা আখতার হোসেন সাদেকী, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, দাতা সদস্য মাহবুব মোল্লা সোহাগ, শিক্ষক প্রতিনিধি মো. আনোয়ারুল হক. আব্দুল আজিজ ও পাখি খাতুন, অভিভাবক প্রতিনিধি মো. কবির হোসেন মোল্লা, মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, মো. জসিম উদ্দিন পাটোয়ারী ও মো. হাবিবুর রহমান সোহাগ। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল।

নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মনির হোসেন বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করে নির্বাচিত করায় আমি আনন্দিত ও গর্বিত। কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা সাবেক সফল সভাপতি, শিক্ষানুরাগী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় অন্যতম নেতা আলহাজ্ব ফারুক মোল্লা রিপনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে যেনো পালন করতে পারি তার জন্যে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক, সামাজিক সকল স্তরের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়