রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪০

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন

অনলাইন ডেস্ক
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘ডিবেটার হান্ট ২০২৬’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বালক ও বালিকা শাখা মিলিয়ে মোট ১৬টি দলের ৪৮ জন বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত প্রথম দিনের পর্বে গ্রুপ রাউন্ডসহ মোট ৪টি রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দল ৩টি করে বিতর্কে অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতাশেষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কার্যক্রম সম্পন্ন হয়। ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। জমজমাট ফাইনাল পর্বে তিতাস হাউজের টিম ‘ব্ল্যাক পিংক’ গোমতী হাউজের ‘ডার্ক ওরিয়র্স’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে ‘ডিবেটর অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ডার্ক ওরিয়র্স দলের সুফিয়া মুকুল রোজা। এছাড়া যৌথভাবে ‘ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ হন মেঘনা হাউজের টিম ‘মাদার অব ড্রাগনস’-এর ফাহমিদা এবং টিম ‘ব্ল্যাক পিংক’-এর সায়বা ইসলাম নূর। ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এম ইশমাম। তিনি চমৎকার আয়োজনের জন্যে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিতার্কিকদের উদ্দেশ্যে তার অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, ভবিষ্যতে কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব জাতীয় পর্যায় অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কেএফটি কলেজিয়েট স্কুল সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এ সময় তিনি প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন জুলহাসের অবদান ও আগ্রহের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, শিক্ষার্থীদের জন্যে ইতোমধ্যে বালক ও বালিকা শাখায় দুটি আধুনিক সুবিধা স্থাপন করা হয়েছে। কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের মডারেটর ও প্রভাষক মেহেদী হাসান দুদিনব্যাপী এ বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। -প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়