রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২২:১৯

চাঁদপুরে প্রথমবারের মতো প্রকাশ্যে ইসলামী ছাত্রী সংস্থা, ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক

মো. তাইয়্যেব হোসাইন।।
চাঁদপুরে প্রথমবারের মতো প্রকাশ্যে ইসলামী ছাত্রী সংস্থা, ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক

চাঁদপুরে প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা প্রকাশ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চাঁদপুর সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কলেজ গেটে তারা হেল্প ডেস্ক ও তথ্যকেন্দ্র স্থাপন করে।

সংস্থার সভানেত্রী জানান, দীর্ঘদিন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি। তবে শিক্ষার্থীদের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত ছিলো এবং বর্তমানে কলেজে তাদের একটি সক্রিয় ইউনিট রয়েছে।

হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্যে স্যালাইন, বিস্কুট, চকলেট, খেজুর, পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যাগ, ডিজিটাল ঘড়ি ও মোবাইল নিরাপদে জমা রাখার ব্যবস্থাও ছিলো। এছাড়া অভিভাবকদের বসার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের সিট প্ল্যান ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সার্বিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংস্থার অন্যান্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন এবং কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

উল্লেখ্য, ইসলামী ছাত্রী সংস্থা ছাত্রশিবিরের অঙ্গ সংগঠন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়