রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:২১

চাঁদপুর সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষা

এক আসনের জন্যে দু পরীক্ষার্থী

মো. তাইয়্যেব হোসাইন।।
চাঁদপুর সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা চাঁদপুর সরকারি কলেজে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষার জন্যে দুটি কেন্দ্রে মোট ৩ হাজার ৮শ'৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে ২ হাজার ৪ শ' ৪৮ জন এবং আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ (প্রধান ক্যাম্পাস) কেন্দ্রে ১ হাজার ৪শ' ৭ জন পরীক্ষা দেয়।

চাঁদপুর সরকারি কলেজে ১৭টি অনার্স কোর্সে মোট প্রায় ২১০০ থেকে ২২০০টি আসন রয়েছে। প্রতিটি বিষয়ে গড়ে ১০০ থেকে ১৫০টি আসন থাকায় সামগ্রিকভাবে একটি আসনের জন্যে প্রায় দুজন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে বলে জানা যায়। এতে করে প্রতিযোগিতামূলক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের বাইরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতার জন্যে কলেজ গেটের দু পাশে হেল্প ডেস্ক ও তথ্যকেন্দ্র স্থাপন করে। তারা আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করে।

অনেকেই বলেন, এসব উদ্যোগের ফলে পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছে এবং পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজে প্রতি বছরের মতো এবারও জেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়