শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২২:০৭

চাঁদপুরের কৃতী সন্তান

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল হলেন মাউশির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল হলেন মাউশির মহাপরিচালক

স্টাফ রিপোর্টার।।

সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক পদে চাঁদপুরের কৃতী সন্তান ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে চলতি দায়িত্বে পদায়ন করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) তাঁকে মহাপরিচালকের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা। বর্তামনে তিনি মাউশির পরিচালক (মাধ্যমিক) পদে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে তাঁর নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই পদায়নটি চলতি দায়িত্ব হিসেবে গণ্য হবে। এটি কোনো পদোন্নতি নয়। এ দায়িত্ব পালনের কারণে তিনি ভবিষ্যতে পদোন্নতি দাবি করতে পারবেন না। এছাড়া সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়