বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২০:৫০

এসএসসির দ্বিতীয় দিনে ৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত

স্টাফ রিপোর্টার।।
এসএসসির দ্বিতীয় দিনে ৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) চাঁদপুরে অনুপস্থিত ছিলো ৪৫ জন পরীক্ষার্থী।

এদিন এসএসসির বাংলা ২য় পত্র, দাখিলের আরবি প্রথম পত্র এবং এসএসসি ভোকেশনাল ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলার এসএসসি ৪৫টি কেন্দ্রে দ্বিতীয় দিন পরীক্ষার্থী ছিলো ১৬ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১৬ হাজার ৩২৫ জন, অনুপস্থিত ১০ জন। দাখিল ১৯ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৫ হাজার ৮৮৪ জন। পরীক্ষা দিয়েছে ৫ হাজার ৮৬১ জন, অনুপস্থিত ২৩ জন। এসএসসি ভোকেশনাল ১০ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১২৪৮ জন। এর মধ্যে এদিন পরীক্ষা দেয় ১২৩৬ জন, অনুপস্থিত ১২ জন।

চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়