বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৬:২২

মুন্সিরহাট জি আলী এন্ড এ আলী হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।।
মুন্সিরহাট জি আলী এন্ড এ আলী হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফরিদগঞ্জের মুন্সিরহাট জি আলী এন্ড এ আলী হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার কৃতী সন্তান, যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এ বি এম সামছুল হাসান হিরু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মামুন মুন্সী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শামসুল আমিন।

এ সময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদ খান, লক্ষ্মীপুর কামিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আবুল খায়ের, মুন্সিরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভী একেএম রহমত উল্লা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফারুক আহমেদ খান, সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন, শিক্ষার্থী রেহনুমা, এসএসসি পরীক্ষার্থী নুসরাত, মুনতাসির, মেহেদী প্রমুখ।

সবশেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়