বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২১:৫৪

মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

জিএম আবদুল কাদির
মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬)

সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী মো. শহীদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কেএম ইশমাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আজিজুল হক, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, মুন্সিরহাট সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার এমএ হালিম ভূঁইয়া, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, সিরাজুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আহম্মদ ও সভাপতি আবুল কালাম হাজরা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন আহমেদ, শিক্ষানুরাগী মো. হুমায়ুন কবির প্রধানীয়া। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী বাণী পাঠ করেন কুলছুমা আক্তার,

কোরআন তেলোয়াত করেন ওয়াহেদ স্যার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্লাহ। বক্তব্য শেষে মিলাদ পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু সুফিয়ান। মুনাজাত পরিচালনা করেন মো. ইসহাক তালুকদার। মিলাদ শেষে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়