প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৪১
ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা শুরু

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা এবং দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
|আরো খবর
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। এদিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে উপজেলা স্কুল ও কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করেন।
সভাপতি ইউএনও তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তাদের উদ্ভাবনী শক্তির প্রখরতা দেখলে বোঝা যায়। আমরা আশা করবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব মেধার যথাযথ মূল্যায়ন করলে আমরা মেধাবী জাতি পাবো। সরকার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দেশকে এগিয়ে নিয়ে বিভিন্ন উদ্ভাবনকে এগিয়ে নিতে সচেষ্ট। গ্রাম থেকে উঠে আসা এ রকম অনেক সম্ভাবনা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। আমি আশা করবো, আজকে এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমাদের দেশে প্রযুক্তিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।








