বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২১:২৬

হাজীগঞ্জের রামপুর আল বান্না স্কুলে শিক্ষার্থী নির্যাতন

মিজানুর রহমান রানা
হাজীগঞ্জের রামপুর আল বান্না স্কুলে শিক্ষার্থী নির্যাতন

হাজীগঞ্জ উপজেলার রামপুর আল বান্না স্কুলে শিক্ষক ফরিদ কর্তৃক শিক্ষার্থী তাজিনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। শিক্ষার্থীর টিকা দেওয়ার স্থানে বেত্রাঘাতের কারণে হাত ফুলে গেছে। তাজিন ওই স্কুলের ক্লাস ফোরের ছাত্র। তার বাবা রামপুর বাজার ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা।

এ ব্যাপারে স্কুলের অধ্যক্ষ শাহজাহান বলেন, ‘আজ ওই শিক্ষার্থীর মা এ ব্যাপারে জানাতে এসেছিল। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

জানা যায়, ফরিদ আগে রামপুর আদর্শ কিন্ডারগার্টেনে চাকরি করতেন। এরপর মাদ্রাসায় চাকরি নেন, সেখানে টিকতে না পেরে আল বান্না স্কুলে চাকরি শুরু করেন। কিন্তু তিনি প্রায়শই ছাত্রদের সামান্য বিষয় হলেও বেত্রাঘাত করেন। বর্তমানে শিক্ষাদানের এসব পদ্ধতি স্কুলে নিষিদ্ধ থাকলেও কিছু কিছু শিক্ষক তা মানছেন না। প্রহৃত শিক্ষার্থী বাসায় এসে অজ্ঞান হয়ে পড়ে।

এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা জুলফিকার জানান, ‘আমরা আমাদের সন্তানকে স্কুলে মার খাওয়ার জন্যে পাঠাইনি বা এভাবে নির্যাতনের অনুমতি দিইনি। কিন্তু আমার ছেলেকে যেভাবে মেরেছে, আমরাও আমাদের ছেলেমেয়েকে এভাবে কখনও মারি না।’

অভিযুক্ত শিক্ষককে কল করেও পাওয়া যায়নি।

জানা যায়, এই ফরিদ স্বৈরাচারের দোসর ছিলো। সরকার পতনের পর বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে এখন আল বান্না স্কুলে চাকরি নিয়ে ছাত্রদের ওপর মনের ঝাল মেটাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্কুলের অধ্যক্ষসহ ক'জন শিক্ষক অভিযুক্ত শিক্ষককে নিয়ে নির্যাতিত ছাত্রের বাসায় গিয়ে অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়