শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৫:২৫

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্যে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের হেল্প ডেস্ক

তাইয়্যেব
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্যে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের হেল্প ডেস্ক

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চাঁদপুর জেলার পার্শ্ববর্তী বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল।

হেল্প ডেস্কে শিক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

চাঁদপুর ছাত্রদলের সভাপতি নাহিম খান বলেন, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্যে হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্যে বসার ব্যবস্থা, সুপেয় পানি, কলম ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে। চাঁদপুর সরকারি কলেজে আমরা স্বেচ্ছাসেবক রেখেছি। কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের যে কোনো সেবা প্রদানের জন্যে বদ্ধপরিকর।

উল্লেখ্য, 'বি' ইউনিটে মোট ৭৫৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিলো চাঁদপুর সরকারি কলেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়