প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২২:৫৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় শহরের রেডচিলি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসাইন।
|আরো খবর
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের খ্যাতনামা অধ্যাপক ড. এম মেসবাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এমএ হোসাইন জুয়েল, মতলব সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল আলম ইমু।
চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হামীদুল্লাহ সালমানের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. মাহফুজুল হক।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, সাভারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। শিক্ষাঙ্গন ও সমাজকে নিরাপদ রাখতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, তরুণ শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। বিশেষ করে নিজ জেলার মেধাবী সন্তানদের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি আমাদের গর্বিত করে। তাদের মেধা, যোগ্যতা ও ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর ও উন্নত চাঁদপুর গড়ে তুলতে চাই। এজন্যে যা যা সহযোগিতা প্রয়োজন, আমার পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে। আমরা চাই একটি জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত চাঁদপুর, যেখানে সবাই নিরাপদে বসবাস করতে পারবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।








