সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২১

সভাপতি মুশতাক ও সম্পাদক ফখরুল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের কমিটি গঠন

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধায় চাঁদপুর শহরের রেডচিলি রেস্টুরেন্টে সংগঠনের ইফতার, বিদায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহমেদ।

চবি এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের নবাগত সভাপতি রোটারিয়ান মুশতাক আহমেদ খান, সহ-সভাপতি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, মো. মামুনুর রহমান, নাদিরা নূর ও মাসুদ আলম; সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর হাসান ভূঁইয়া, মো. ইকবাল হোসেন পাটোয়ারী, মো. আব্দুস সামাদ খান রাজন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ভাস্কর দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাঈনউদ্দীন রাকিব, কোষাধ্যক্ষ মো. আহসান হাবীব, সহ-কোষাধ্যক্ষ মো. বাহাউদ্দিন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, প্রচার সম্পাদক অ্যাড. ওমর ফারুক টিটু, সহ-প্রচার সম্পাদক অ্যাড. আরিফে রাব্বানী, প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন মিজি, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাকির উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল হক পাটোয়ারী, সহ-সাংস্কৃতিক সম্পাদক জিসান আহমেদ সরকার, সদস্য অনুপ কুৃমার সাহা, মো. শহীদ উল্লাহ, কাওছার আহমেদ, মোস্তাফিজুর রহমান ও গাজী মো. এমরান হোসেন।

কমিটির উপদেষ্টা ড. পেয়ার আহমেদ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, ড. আলমগীর কবির পাটোয়ারী, আব্দুর রহমান, জিল্লুর রহমান জুয়েল, শাহজাহান সিদ্দিকী, তৈয়ব মাহমুদ ও হাবিবুর রহমান।

নতুন কমিটি প্রস্তাব করার আগে সংগঠনের বিদায়ী সভাপতি অ্যাড. কামাল উদ্দীন আহমেদ ও এনএসআই চাঁদপুরের কর্মকর্তা আবু আবদুল্লাহকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়। নতুন কমিটি ঘোষণার পরপরই নবাগত সভাপতি সংগঠনের সকল সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত পিন পরিয়ে দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের ৮ উপজেলার সাবেক শিক্ষার্থীসহ চাঁদপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ক্যাপশান - চট্টগ্রাম এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের নবাগত কমিটি ঘোষণার পূর্বে বিদায়ী সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদকে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহমেদসহ অন্যরা। ছবি : ইয়াসিন ইকরাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়