প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২
হাসান আলী মডেল সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আইনুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুজ্জামান কাজল ও আবদুল বারেক।








