শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ১৭:৪৩

লেকের সৌন্দর্য ফিরিয়ে আনুন

অনলাইন ডেস্ক
লেকের সৌন্দর্য ফিরিয়ে আনুন

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠা দৃষ্টিনন্দন লেকের পাড়টি একদিকে যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে, অন্যদিকে সৌন্দর্যপিপাসু মানুষের কাছে তা অবসরে সময় কাটানো বিনোদনের স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’কে বুকে ধারণ করা এই লেকের পাড়ে প্রতিদিন শত শত মানুষ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, অবসর সময় কাটানো, লেকে গোসলসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকেন। অথচ এই লেকের পানির স্বচ্ছতা রক্ষায় কেউই তেমনভাবে আগ্রহী না হওয়ায় লেকের পানি যেমনি অপরিষ্কার হচ্ছে, তেমনি ময়লা, আবর্জনা, প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে হারাচ্ছে সৌন্দর্য। ছবিতে এমনই চিত্র ফুটে উঠেছে। পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন কি? ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকীম নাহিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়