শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫২

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাকসুদ হায়দার চৌধুরীর ইন্তেকাল

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাকসুদ হায়দার চৌধুরীর ইন্তেকাল
অনলাইন ডেস্ক

চাঁদপুরের বিশিষ্ঠ ব্যবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরীর ছোট ভাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদ হায়দার চৌধুরী আর বেঁচে নেই।

বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটের সময় তিনি ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি একমাত্র মেয়ে ও জামাতা,ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার বাদ জোহর শহরের পুরাণবাজার চৌধুরী বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়