শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ২০:৩৩

মতলব উত্তরে অবৈধ চায়না রিং চাই জাল পুড়িয়ে বিনষ্ট

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে অবৈধ চায়না রিং চাই জাল পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন বেলতলি ফাঁড়ির নৌ-পুলিশের সহযোগিতায় মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার(৯নভেম্বর) অভিযান পরিচালনা করে ৩০টি চায়না রিং চাই জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে অভিযান চলাকালে নদী থেকে ৩০ টি চায়না রিং চাই/জাল জব্দ করে। যার মূল্য দুই লক্ষাধিক টাকা। জব্দকৃত অবৈধ জাল ও চায়না রিং চাই/জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়