বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ১৯:১১

কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ টহল সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ টহল সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর টহল সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধকল্পে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ ১১ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে ব্যাংক কলোনী মডার্ণ শিশু একাডেমীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মোহাম্মদ জাকীর হোসেনের সহযোগিতায় টহল সদস্যদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

অঞ্চল-৬ এর সভাপতি এ এস এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অঞ্চলের সদস্য ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ নুর হোসেন, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, প্রচার সম্পাদক তানজীর রেজা রনি, ব্যাংক কলোনী মহল্লার সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়