শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৩

ফরিদগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

ফরিদগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
ফরিদগঞ্জ ব্যুরো

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, সহকারি শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের ৩ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতারা হলেন, পৌরসভা এলাকার রাজিয়া সুলতানা দিপু, সাবিনা বেগম ও হাঁসা এলাকার মাজুদা বেগম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়