প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০:৪৫
সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন
ফের দলনেতা জান্নাতুল ফেরদৌস

সচেতন নাগরিক কমিটি (সনাক)-চাঁদপুরের অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন করা হয়েছে। এতে পুনরায় জান্নাতুল ফেরদৌস দলনেতা এবং শৈলী দাস রূপালি ও স্বাধীন চন্দ্র দত্ত সহ-দলনেতা নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ইয়েস গ্রুপের মাসিক সাধারণ সভায় আগামী ছয় মাসের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের সহ-সভাপতি ও ইয়েস বিষয়ক উপ-কমিটির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ মজুমদার, বর্তমান আহ্বায়ক হাবীবুর রহমান পাটওয়ারী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানাসহ ইয়েস গ্রুপের সদস্য ও টিআইবির কর্মীবৃন্দ।
উল্লেখ্য, জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে কাজ করে যাচ্ছে সনাক-চাঁদপুর। এরই ধারাবাহিকতায় তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে ইয়েস গ্রুপ গঠন করা হয়। সংগঠনটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নানা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে।







