সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২২:০৯

মতলব উত্তরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মতলব উত্তর উত্তর ব্যুরো।।
মতলব উত্তরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) স্থানীয় আলেম-ওলামার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের জামালপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামাসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মতলব উত্তর থানার সামনে থেকে শুরু হয়ে ছেংগারচর স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুনাজাত অনুষ্ঠিত হয়।

মাওলানা ইমরান হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আফজাল খান, মাওলানা আব্দুল ফরাজি, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আবু সালেহ, মাওলানা কাউসার হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা তাজুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তাঁরা।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আবুল হাসেম নামের এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়