সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ২২:১৮

চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সঙ্গে তানিয়া ইশতিয়াক খানের শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি।।
চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সঙ্গে তানিয়া ইশতিয়াক খানের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার সভাপতি এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী তানিয়া ইশতিয়াক খান।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাতে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় শ্রী শ্রী রাধা মুরারি মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মন্দিরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বার্ষিক দেবী রক্ষা কালী পূজায় অংশ নেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক খান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আর চাঁদপুর সেই সম্প্রীতির একটি রোল মডেল শহর। ছোটবেলা থেকেই আমি মানুষকে ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে দেখতে শিখেছি। মানুষের জন্য মানবিক কাজ করার আদর্শ আমি আমার পরিবারের কাছ থেকেই পেয়েছি। তিনি বলেন, পুরানবাজারের মানুষ সবসময় একে অপরের পাশে থেকেছেন। সেই প্রত্যয় নিয়েই পৌর নির্বাচনে জয়ী হলে মানুষের দোরগোড়ায় মানবিক নানা উদ্যোগ ও সেবা পৌঁছে দিতে চাই। আমি চাই, এখানে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দর ও নিরাপদ পরিবেশে পালন করবেন। আমার ভালো ও মানবিক সব কাজে মহিলা ঐক্য পরিষদকে পাশে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সমাজের পিছিয়েপড়া মানুষ এবং বিশেষ করে নারীদের জন্য কাজ অব্যাহত রাখতে পারি।

এ সময় চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার ও সদস্য সচিব সাবিত্রী রাণী ঘোষ সংগঠনের পক্ষ থেকে তানিয়া ইশতিয়াক খানকে আশ্বস্ত করে বলেন, আপনার যে কোনো ভালো ও মানবিক কাজে মহিলা ঐক্য পরিষদকে স্মরণ করলে আমরা আপনার পাশে থাকবো। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনায় বিশ্বাসী যেকোনো মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও শুভকামনা থাকবে।

শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রাখি মজুমদার, সদস্য তৃষ্ণা দাস, প্রেমা সরকার, দীপিকা দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়