প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬
মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স বিতরণ

মতলব পৌরসভার অটোবাইক ও মিশুকের লাইসেন্স এবং নাম্বার প্লেট বিতরণ করা হয়েছে।
|আরো খবর
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে লাইসেন্স ও নাম্বার প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌর প্রশাসক কেএম ইশমাম।
পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ৩ বছর পর অটোবাইক ও মিশুক গাড়ির লাইসেন্স কার্যক্রম শুরু হয়েছে। ৮৫টি মিশুক ও ১০টি অটোবাইকের লাইসেন্সসহ নাম্বার প্লেট বিতরণ করা হয়। মিশুক গাড়ি লাইসেন্স ও নাম্বার প্লেট প্রতিটি ৩ হাজার টাকা এবং অটোবাইক লাইসেন্স ও নাম্বার প্লেট প্রতিটি ৪ হাজার টাকা করে নেয়া হয়েছে। মিশুক লাইসেন্স নবায়নে নেয়া হবে ১৫শ' টাকা এবং অটোবাইক লাইসেন্স নবায়নে নেয়া হবে ২ হাজার টাকা।
এদিকে মতলব অটোগাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির মাধ্যমে পৌরসভার প্রশাসক কেএম ইশমামের নিকট থেকে মিশুক ও অটোবাইকের ৯৫টি লাইসেন্স ও প্লেট সংগ্রহ করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় পানির ট্যাংকি এলাকায় মতলব অটোগাড়ি ড্রাইভার ও মালিক কল্যাণ সমিতির মাধ্যমে মিশুক ও অটোবাইকের লাইসেন্স ও নাম্বার প্লেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান (ভিপি জাহাঙ্গীর), সহ-সভাপতি শরীফ উল্লাহ পাটোয়ারী, শাহজালাল প্রধান, বাদল ফকির প্রমুখ।








