শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮

শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)।।
শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বাঘড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা বিএনপি মহিলা দলের আহ্বায়ক মিসেস আলবিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর, শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নূর ইসলাম খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিব ভূঁইয়া এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জয়নাল শিকদার।

এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়