প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২:২৩
আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের শিক্ষাবৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) হাজীগঞ্জের রামপুরস্থ আল বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল বান্না মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম তালুকদার।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (ভারপ্রাপ্ত) কমান্ডার মো. আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেযারম্যান গোলাম মোস্তফা স্বপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার, সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লাভলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলিত বছর উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৭৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্য থেকে ১২৮জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।








