শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৬:৩৯

রামপুর ইউপি ও সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে চাঁদপুর সদর ইউএনও

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
রামপুর ইউপি ও সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে চাঁদপুর সদর ইউএনও

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) তিনি ইউনিয়ন পরিষদের চলমান ভবন মেরামত কাজ এবং জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সার্বিক নাগরিক সেবা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত জটিলতায় পড়া তিনজনের ভোগান্তি তাৎক্ষণিকভাবে নিরসন করেন।

পরবর্তীতে তিনি ইউনিয়ন ভূমি অফিস ও আনসার-ভিডিপি কার্যক্রমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এতে আনসার-ভিডিপির নির্ধারিত কক্ষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হয়। পরিদর্শনের এক পর্যায়ে পরিষদ প্রাঙ্গণের ভেষজ ও ফলদ বাগানসহ মনোরম পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে ইউএনও রামপুর ইউনিয়নের মধুরোড রেলওয়ে স্টেশন থেকে বাকিলা বাজার পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। কাজের গতি বাড়াতে এবং জনদুর্ভোগ লাঘবে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন।

ইউএনও’র এই জনবান্ধব ও দায়িত্বশীল পদক্ষেপের জন্যে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ছবি ক্যাপশন:

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়