প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:২৫
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকালে উপজেলার কালিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একই স্থানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, আরিফ উল্লাহ মুন্সী ও গোলাম রাব্বানি জিসান।
এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা সোহরাফ, রাসেল বাদল, লিটন, কবির হোসেন, শফিক পাটোয়ারী, সুজন মোল্লা, হালিম মোল্লা, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী মিয়াজী, মাজহারুল ইসলাম রনি, জুয়েল সিকদারসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল জনঅধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশসেবায় কাজ করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজ গঠন ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের দিন। পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা রক্ষা সামাজিক দায়িত্ব—এই চেতনা থেকেই বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।








