বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২২:৪৫

রাজারগাঁও ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা ও র‍্যালি

আলমগীর কবির।।
রাজারগাঁও ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা ও র‍্যালি

‘মাদক থেকে দূরে থাকি, সুন্দর সুস্থ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) ও থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালি বের হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা র‍্যালিতে অংশ নেন। পরে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সভাপতিত্বে ও থানার এসআই মো. জহিরের উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ. মান্নান মিয়া, ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান, গণ্যমান্যদের মধ্যে মো. কামরুজ্জামান নেছার, মো. রফিকুল ইসলাম রনি, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার ছাত্রদের পক্ষে মো. আমির হামজা এবং রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা রায়।

র‍্যালিতে রাজারগাঁও ফাজিল মাদ্রাসা ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়