বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩:০৯

কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।।
কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
ছবি : কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ করা হচ্ছে।

কচুয়া পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুরে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) সরজমিনে গেলে দেখা যায়, লক্ষ্মীপুর কাজী বাড়ির ইউছুফের ছেলে ইয়াছিন, ইয়াকুব গং আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে ঘর নির্মাণ করছে।

একই বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে মোখলেসুর রহমান জানান, তাঁর দখলীয় লক্ষ্মীপুর মৌজার ১০ নম্বর খতিয়ানভুক্ত সাবেক ২২১ এবং হাল ৭৩৬ দাগের মোট ০.৭২ একরের ভেতরে ০.০১ একর (এক শতক) ভিটা জমিতে একই বাড়ির ইউসুফ ও ইয়াকুব গং জোরপূর্বক অনধিকার প্রবেশ করে এবং আদালতের অস্থায়ী স্থিতাবস্থার আদেশ অমান্য করে বসতঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, আব্দুল গফুরের ছেলে মোখলেসুর রহমানের পক্ষে তার বোন কোহিনুর বেগম তাদের দখলীয় জায়গায় অনধিকার প্রবেশ ঠেকাতে চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং: ৯৭২/২০২৬)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওই বিতর্কিত জমিতে অস্থায়ী স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।

কোহিনুর বেগম জানান, "প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে আমাদের জায়গায় ঘর নির্মাণের পাশাপাশি ঘরের পশ্চিম দিকে বারান্দা বর্ধিত করে দখল বজায় রাখছে। এতে আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার ভাই প্রবাসে থাকার সুযোগে বিবাদী ইউসুফ গং ক্ষমতার প্রভাব খাটিয়ে ঘর নির্মাণ করে আমাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।"এ বিষয়ে বিবাদী ইউসুফ জানান, "আমরা আমাদের নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করছি। তবে স্থানীয় বিচার-সালিসে যদি আমরা জায়গা না পাই, তবে জায়গা ছেড়ে দেবো।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়