প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫
ঢাকায় হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির মতবিনিময় সভা

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির মতবিনিময় সভা
|আরো খবর
সোমবার (৩ আগস্ট ২০২৬) রাতে ঢাকায় হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর গন্ডামারা গ্রামের কৃতী সন্তান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলম।
সভার মূল আলোচ্য বিষয়সমূহ :
সভায় হাইমচর উপজেলার সার্বিক ও কাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এ সময় প্রধানত যেসব বিষয় নিয়ে আলোচনা হয় : নদীভাঙন প্রতিরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণ; শিক্ষা খাতের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা বিস্তার; আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ; সার্বিক জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়ন।
প্রধান অতিথির বক্তব্য :
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, "হাইমচরের উন্নয়নকে আরও গতিশীল করতে উপস্থিত সকলের মূল্যবান মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শুনেছি। হাইমচরের মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক, সমৃদ্ধ উপজেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"
অনুষ্ঠানে হাইমচর উপজেলার প্রবাস ও ঢাকায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ডিসিকে /এমজেডএইচ








