প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২:১৫
বালিথুবায় মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে আলোচনা সভা এবং পুরস্কার ঘোষণা

ফরিদগঞ্জের ১নং বালিথুবার লোহাগড় ও রাজাপুরে 'সুস্থ সবল প্রজন্ম চাই, মাদকের কোনো স্থান নাই' এই স্লোগানকে সামনে রেখে কিশোর ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে একটি সুস্থ, সুন্দর সমাজ ও মাদকমুক্ত দেশ গড়তে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের লোহাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজাপুর ও লোহাগড় এলাকার সচেতন মহল, ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সাবেক স্থানীয় মেম্বার মো. আব্দুর রহিম কালুর সভাপতিত্বে ও স্থানীয় সমাজসেবক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আগামী নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী মহরম পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন মো. আব্দুল মমিন পাটোয়ারী, সেলিম মুন্সি, মোস্তফা বেপারী, চান্দ্রা সামাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যাপক খন্দকার আশরাফ উদ্দিন, কফিল উদ্দিন খলিফা, মাইনুদ্দিন হাওলাদার, আবুল খায়ের খলিফা, মমিন জমাদার, আব্দুর রহিম খান, ইউসুফ জমাদারসহ আরও অনেকে।
সভায় উপস্থিত ছিলেন কবির হোসেন টিপু, মাওলানা মোহাম্মদ হোসেন, মাওলানা নুর উদ্দিনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ছাত্র ও যুব সমাজ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, ১নং বালিথুবা ইউনিয়নের লোহাগড় রাজাপুর এলাকায় কেউ যদি কোনো মাদক সেবনকারী ও মাদক বিক্রির ভিডিও এবং ছবি উঠিয়ে দিতে পারে তাহলে তাকে দু হাজার টাকা পুরস্কার দেয়া হবে।








